বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুর্গাপুরে নাশকতার মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান রিয়াজুল গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ৫, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই মামলায় মুল আসামী রয়েছেন রাজশাহী-৫ আসনের সাবেক সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। এছাড়াও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ ও পৌর মেয়র সাজেদুর রহমান মিঠুর নামও রয়েছে মামলায়।

গ্রেপ্তারকৃত রিয়াজুল ইসলাম দেলুয়াবাড়ি ইউনিয়ন থেকে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন রিয়াজুল ইসলাম। এমন খবরের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা জানান, সন্ত্রাস, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এজাহারে নাম না থাকলেও সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার এর মৃত্যুতে মেয়রের শোক

আইজিপির পদত্যাগের সংবাদটি সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

আবারো গোমস্তাপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

Build a business, not a, not a financial machine a financial

সাদপন্থিদের শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

রাবিতে নির্মাণাধীন ১০ তলা ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত

“টেন্ডারে ‘ছায়া-অংশগ্রহণ’: পলাতক আসামিকে ইজারা দেওয়ায় উত্তাল রাজশাহী”

অবশেষে বদলি করা হলো রাজশাহী পাসপোর্ট অফিসের উপ পরিচালক রোজী খন্দকারকে

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

৫ দিনের পরিচয়ে প্রেম, প্রেমিকের হাতে দ্বিখণ্ডিত কবিতা

বাঘায় ৩০০ বোতল ফেনসিডিলসহ র্শীষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার