সোমবার , ২ ডিসেম্বর ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২, ২০২৪ ৫:৩৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে ঢাকায় বি‌ভিন্ন মিশনে দা‌য়িত্বরত বিদে‌শি কূটনী‌তিকদের ব্রিফ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এতে অংশ নেন ভারত-পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি।

সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন।

ব্রিফিংয়ে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, জাপান, চীন, কানাডা, সৌদি আরব, ইরান, সিঙ্গাপুর পাকিস্তানসহ একাধিক রাষ্ট্রের প্রতিনিধি। সঙ্গে ছিলেন বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিও।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি হিন্দুদের সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের একাংশ। সেটি কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রধানত ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চাালানো হচ্ছে। এর বাইরেও অনেক মিডিয়া ভারতীয় মিডিয়াকে উপজীব্য করে অপতথ্য ছড়াচ্ছে। তবে আমরা বলতে চাই, সব সরকারের আমলেই বছরে দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সরকারের কাজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। আমরা সেটি করেছি। এরপরও দেশ ও দেশের বাইরে এ নিয়ে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা বার্তা দিতে চাই, বর্তমান সরকার সাম্প্রদায়িক কোনো অপতৎপরতা বরদাশত করবে না। আমরা হিন্দু-মুসলিম কোনো ভেদ করতে চাই না। কোনো বিশৃঙ্খলা দেখা গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

এ সময় ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রতিবেদনটি একপেশে। তিনি বলেন, প্রতিবেদন তৈরিতে সেখানে অবস্থানরত একটি বিশেষ গোষ্ঠীর মানুষ প্রভাব রেখেছে। যুক্তরাজ্যে আওয়ামীপন্থী সাংসদের সংখ্যাও বেশি। তারা প্রতিবেদনকে প্রভাবিত করেছে। তারা আমাদের দূতাবাসকে এ বিষয়ে কিছু জানায়নি।

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পবায় অনুমোদনহীন দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহী নগরীতে এন্টি টেররিজম পুলিশের অভিযানে ৫ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

রাজশাহীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি: সিআইডির অভিযানে দুইজন গ্রেপ্তার

সমালোচনা, অতঃপর অভিনন্দন

এবার পুজোর ৪ দিনে ৫৫০ কোটি টাকার মদ বিক্রি

এবার পুজোর ৪ দিনে ৫৫০ কোটি টাকার মদ বিক্রি

These 5 Simple TECHNOLOGY Tricks Will Pump Up Your Sales Almost Instantly

প্রশাসনকে সততা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজের নির্দেশ ভূমিমন্ত্রীর

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ