• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে অবৈধ পদ্মা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ১:১১

রাজশাহীতে অবৈধ পদ্মা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে মানসনদ গ্রহণ না করে এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করার অপরাধে পদ্মা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

গতকাল বিকেলে বিভাগীয় কার্যালয়, রাজশাহী’র উদ্যোগে বিসিক শিল্প নগরী এলাকায় অবস্থিত পদ্মা বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে/লেবেলে অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় পদ্মা বেকারী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর
সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮