Thursday , 14 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নানা আয়োজনে সংবাদ সারাবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
sonynews
November 14, 2024 11:05 am

নিজস্ব প্রতিবেদক: অনাড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হলো পাঠকনন্দিত দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ৭ম বর্ষপূতি ও ৮ম বর্ষে পদার্পন অনুষ্ঠান।

বুধবার (১৩ নভেম্বর) রাতে নগরীর একটি রেস্টুরেন্টে কেক কেটে ৭ম বর্ষপূর্তি পালিত হয়। সপ্তমবর্ষকে পেছনে ফেলে ৮ম বর্ষের যাত্রা শুরু করলো সংবাদ সারাবেলা। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলা শাখার সভাপতি আহমেদ শফিউদ্দিন।
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কাজী আবু জাফর। সরকারি তালিকাভুক্ত প্রথম শ্রেণীর এই দৈনিক পত্রিকাটি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে অনেক আগেই। গত ১১ ও ১৩ নভেম্বর দেশের আটটি বিভাগে সকল প্রতিনিধি ও কর্মরতদের নিয়ে বর্ষপূতির জমকালো অনুষ্ঠান পালিত হয়। সেই ধারাবহিকতায় বিভাগীয় শহর রাজশাহী মহানগরীতেও কেক কেটে পালিত হলো পত্রিকাটির ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান।

বর্ষপূর্তির অনুষ্ঠানে সম্মনীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন, দৈনিক রাজশাহী পত্রিকার সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান আনিস, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন অর রশিদ মামুন, আরটিভি’র রাজশাহী প্রতিনিধি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সম্পাদক মোস্তাফিজ রকি, দৈনিক করতোয়া পত্রিকার রাজশাহী প্রতিনিধি রোজি আক্তার, দৈনিক রাজবার্তা পত্রিকার প্রধান প্রতিবেদক ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ইফতেখার আলম বিশাল, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দপ্তর সম্পাদক মো: শামীম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংবাদ সারাবেলা পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিগণ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান শাহানুর রহমান রানা।
‘মানুষের কথা বলে’ শ্লোগানকে ধারণ করে পথচলার প্রথম থেকেই পাঠকের কাছে নন্দিতরুপ পায় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকাটি। পত্রিকাটিতে কর্মরত সকল সংবাদকর্মী ও কর্তৃপক্ষ সর্বদাই জানতে ও জানাতে চায় দেশ ও দেশের মানুষের এগিয়ে যাওয়ার সকল প্রয়াসকে। খুঁজতে চায় রাষ্ট্র ও সমাজের সকল অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি ও অনাচারের কার্যকারণ। পত্রিকার ভিন্নধর্মী উপন্থাপনা ও নতুন কিছু প্রয়াসের কারণে, খুব অল্প সময়ের মধ্যেই সংবাদ সারাবেলা জনপ্রিয়তা অর্জন করেছে পাঠক ও সকল শ্রেণী মানুষের কাছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নকল প্রসাধনী প্রস্তুত করার অভিযোগে গ্রেপ্তার ২

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

রাসিক ৪ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার জহুরুল ইন্তেকাল করেছেন 

সাংবাদিক সমাজের মর্যাদায় আঘাত, দোষীদের শাস্তির দাবি আরটিজেএ’র

রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

বিএনপি’র সমাবেশে আসা শীতার্ত কর্মীদের মাঝে কম্বল বিতরণ করলেন মিলন

রাসিক মেয়রের সাথে অনলাইন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইলন মাস্কের শান্তি প্রস্তাবে কঠোর প্রতিক্রিয়া জেলেনস্কির

মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ভিন্নমাত্রার ঈদ উদযাপন, আনন্দে আপ্লুত স্বজনরাও