Wednesday , 13 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বড়াইগ্রামে পাঁচ নারী ছিনতাইকারী আটক

প্রতিবেদক
sonynews
November 13, 2024 11:03 am

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম থেকে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। খবর: যুগান্তর

আটককৃতরা হলেন- ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী গর্ভবতী পারভিন খাতুন (৩৭), একই এলাকার মৃত আলমগীর হোসেন স্ত্রী কুলসুমা বেগম (৪০), রমজান আলীর স্ত্রী মালা খাতুন (৪৭) ও শাহ আলমের স্ত্রী মিনা খাতুন (৫০)।

স্থানীয়রা জানান, ছিনতাইকারী নারীরা বনপাড়া বাজারের মহিষভাঙ্গা সড়কে এক পথচারী মহিলার গলা থেকে ১২ আনা ওজনের একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে ওই মহিলার চিৎকারে বাজারে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আনসার সদস্যসহ স্থানীয় লোকজন পিছু ধাওয়া করে তাদের আটক করে বনপাড়া পৌরসভায় নিয়ে আটকে রাখে। পরে খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বনপাড়া পৌর শহর থেকে একজন গর্ভবতীসহ ৫ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই: উপদেষ্টা নাহিদ

সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়

রাজশাহীতে জনস্বাস্থ্য প্রকৌশলী হারুন অর রশিদের অপসারণ দাবিতে মানববন্ধন, পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

এরা বেকার যুবকদের টাকার বিনিময়ে দিত সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র

এরা বেকার যুবকদের টাকার বিনিময়ে দিত সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র

ঈদের দিনেই কোরবানির সকল বর্জ্য অপসারণের প্রস্তুতি রাসিকের

পুঠিয়ায় অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

জান্নাতে কি শুধু পুরুষরাই ‘হুর’ পাবে?

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর