Sunday , 10 November 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের সহকারী বিপুল গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 10, 2024 12:49 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মহানগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার (৯ নভেম্বর) রাতে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী বিপুলকে মহানগরের রানীনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিপুল কুমার সরকার সিটি করপোরেশনের একজন স্থায়ী কর্মকর্তা। তিনি ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে সাবেক মেয়রের সঙ্গে কাজ করতেন।
এছাড়া পুলিশি অভিযানে মহানগরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম এবং একই ওয়ার্ডের নেতা মোক্তার হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থান ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

So how did the classical Latin become so incoherent? According to McClintock

রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নির্বাচনী যান চলাচলে নিষেধাজ্ঞা

মাশরুম চাষ শিখতে বিদেশ যাওয়া হচ্ছে না ৩০ কর্মকর্তার

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন দলমত নির্বিশেষে জাতীয় ঐকমত্য: আরইউজের সভায় বক্তারা

রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইন-সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে গম ক্ষেতে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে খেলেন হোঁচট, যে ঘটনায় বাইডেনকে করেছিলেন কটাক্ষ, সেটাই ঘটলো ট্রাম্পের সাথে

চারঘাটে সাংবাদিকদের ইফতার মাহফিল ও রাজশাহী প্রেসক্লাবের সম্পাদকে সাধারণ সম্মাননা স্মারক প্রদান

হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন