• রাজশাহী, বাংলাদেশ
  • ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৩:৪৩

রাজশাহীতে আ’লীগ নেতা লিটনসহ ৪৪১ জনের বিরুদ্ধে আরো একটি মামলা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক (অপসারিত) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলায় মোট আসামি ৪৪১ জন। মামলায় লিটনসহ ১৪১ জনের নাম উল্লেখসহ আরো ৩০০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ওসি জানান, দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন। বাদির বাড়ি নগরীর তেরোখাদিয়া এলাকায়। মামলা দায়ের হলেও আসামিরা সবাই পলাতক। তাই মামলার তদন্ত ও তাদের গ্রেফতার তৎপরতা একইসঙ্গে চলবে।
এদিকে মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের দিন গত ৫ আগস্ট নগরীর রানীবাজার এলাকায় হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অনেক শিক্ষার্থী হামলার শিকার হন। সেই অভিযোগেই মামলাটি করা হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর আ’লীগের প্রভাবশালী নেতা খায়রুজ্জামান লিটনের নামে রাজশাহীতে এখন পর্যন্ত হত্যাসহ মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে। তবে হাসিনা সরকারের পতনের দিন থেকে লিটনও পলাতক।

সর্বশেষ সংবাদ

প্রচণ্ড রাগের সময় কী করবেন?
বুধবার, সেপ্টেম্বর ৪, ২০২৪ ৩:৪৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮