বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি নেতা মিনুর বাড়িতে হামলার ঘটনায় লিটনের নামে মামলা

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২১, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনুর বাড়িতে প্রায় ছয় বছর আগে হামলা হয়েছিল। সেই হামলার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ্য সাবেক (অপসারিত) সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নামে মামলা হয়েছে। বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাড়ির কেয়ারটেকার মোহাম্মদ আলাউদ্দিন বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় মামলাটি দায়ের করেছেন। চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বুধবার (২১ আগস্ট) দুপুরে মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আসামিরা সবাই পলাতক। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ওই মামলায় আসামি হিসেবে খায়রুজ্জামান লিটন ছাড়াও আরো ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৫০-৬০ জনকে।
মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনার দিন রাতে বাড়ির সামনে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর বাড়ির নিচতলায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। কিন্তু ওই সময় রাজনৈতিক প্রভাবের কারণে অভিযুক্তদের নামে মামলা করা যায়নি। মামলায় আসামিদের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েলের নামও রয়েছে। আওয়ামী লীগ নেতা লিটন এবং ডাবলু সরকারের নির্দেশে এবং কোয়েলের নেতৃত্বে ২০১৮ সালের ১০ ডিসেম্বর ভদ্রা আবাসিক এলাকায় থাকা বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাড়িতে হামলা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী