Saturday , 3 August 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তাল রাজশাহী

প্রতিবেদক
সনি নিউজ
August 3, 2024 11:36 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এসময় তারা মহানগরীর তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ তার পাশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এ কর্মসূচি ঘিরে সকাল থেকে সেখানে টানটান উত্তেজনা বিরাজ করে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন হয়।

এদিকে বিক্ষোভ কর্মসূচি চলাকালে রাজশাহী মহানগর পুলিশের এক গোয়েন্দা সদস্যকে (সিটিএসবি) পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। আহত পুলিশ সদস্য হলেন সাইফুল ইসলাম। তিনি সিটিএসবিতে কর্মরত রয়েছেন।

কামারুজ্জামান চত্বরে আগুন

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে আন্দোলনকারীরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা রুয়েটের সামনের সড়ক অবরোধ করেন। একই সময় মহানগরীর নর্দান মোড় থেকে আন্দোলনকারীদের আরও একটি মিছিল এসে সড়ক অবরোধকারীদের সঙ্গে যোগ দেয়।

পরে আন্দোলনকারীরা রুয়েটের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারি হয়ে নর্দানের মোড়ে যান। সেখান থেকে ভদ্রা মোড় হয়ে রেলগেটে আসার পথে রেলওয়ে শ্রমিকলীগের কার্য়ালয়ে ভাঙচুর চালান। পরে কামারুজ্জামান চত্বরে এসে আবারও বিক্ষোভ কর্মসূচি করেন। কর্মসূচি চলাকালে রেলগেটে ট্রাফিক পুলিশ বক্স ও রেলওয়ের গেইট কিপারের ঘরে ভাঙচুর চালান। এসময় পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়নি। এছাড়া মহাসড়কে প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

রেলগেট ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর-আগুন

এ সময় বৃষ্টি কারণে তালাইমারি মোড়ে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। তবে বিক্ষুব্ধরা এ বৃষ্টির মধ্যেই তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যান। পরে পুলিশ আবারও সেখানে সতর্ক অবস্থান নেয়।

বর্তমানে এ আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আর আন্দোলনকারীদের অনেকে সকাল থেকেই কর্তব্যরত পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গেও অনেকটা মারমুখী আচরণ করছেন। তাদের অনেককে মুখে মাস্ক পরে থাকতেও দেখা যাচ্ছে।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ জানান, আন্দোলনরতরা সকাল থেকে বিক্ষোভ করলেও পরিস্থিতি এখনও পুলিশের নিয়ন্ত্রণে আছে। তালাইমারিতে অবরোধ করলেও বিভিন্ন যানবাহন পাশের বিকল্প সড়ক ব্যবহার করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঘিরে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ জনগণের জানমালের ক্ষয়ক্ষতির চেষ্টা করলে পুলিশ তা প্রতিরোধ করবে।

সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ গণমিছিলে হামলা ও খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারা দেশের মতো রাজশাহীতেও বিক্ষোভ কর্মসূচি চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা সংশ্লিষ্টদের রুয়েট গেটে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ভিসা জালিয়াতি চক্রের মূলহোতা গ্রেপ্তার

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, পদত্যাগ করে বললেন নীলা ইসরাফিল

বাজুস রাজশাহী জেলা শাখার নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন মো. নাজিরুল ইসলাম মিঠু

কাঠগড়ায় কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান

রাসিক মেয়রের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন যুবলীগ নেতা নাহিদ আক্তারসন অন্যান্য নেতৃবৃন্দ

এমপি এনামুলের ফেসবুক আইডি হ্যাকের ঘটনায় থানায় জিডি

ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ!

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে নেতাকর্মীদের ঢল