বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

র‌্যাবের মোবাইল কোর্ট পরিচালনায় রামেকের ১২ দালাল গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৭, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব০৫। এসময় ১২জন দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করেছে তারা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় এ অভিযানটি পরিচালনা করা হয়, চলে দুপুর একটা পর্যন্ত।

গ্রেফতাকৃতরা হলেন-মোঃ জামাল হোসেন (৪০), মোঃ সাবজাল হক (৫২), মোঃ মোতাসসিম রুপক (৩২), মোঃ রনি শেখ (২৫), মোঃ সজল (৪২), মোঃ শাহিন আলম পিয়াস (২৪), মোঃ আব্দুল জলিল (৫৫), মোঃ রাজন আলী (৩৫), মোঃ মুরসালিন (২৪), আহমদ আলী (৩০), মোঃ রয়েল হোসেন অপু (৩২) ও মোঃ সোহেল রানা (২৪)। তাদের প্রত্যেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।

র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হাসপাতালের আশ-পাশ এলাকায় ঘুরাঘুরি করে এবং সাধারণ মানুষের ডাক্তারদের কাছের লোক বলে পরিচয় প্রদান করে।

রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া। রামেকে অল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া ও সরকারী এ্যাম্বুলেন্সে যাতায়াত করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া ছাড়াও বিভিন্ন ভাবে রোগীদের হয়রানি মূলক কর্মকান্ডসহ রোগীদের এবং রোগীর স্বজনদের নিকট হতে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অপরাধে তাদের বিভিন্ন মিয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে ।

এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে আল শেফা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ ডাবলুকে ৫০ হাজার টাকা, রাজশাহী কিডনী ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মোঃ বাচ্চু রহমানকে ২০ হাজার টাকা ও মেডিকো ডায়াগনস্টিক সেন্টার এর মালিক উম্মে মনিরাকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং সানবিম
হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০

“পলাতক সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর দখলদারির ফাঁদে ব্যবসায়ী মোস্তাফিজুর!”

রাজশাহীতে সাবেক মন্ত্রী কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেণ্ট উদ্বোধন

রাজশাহীতে জমি দখলের অভিযোগে মানববন্ধন, হত্যার হুমকির অভিযোগ

রাজশাহী সার্কিট হাউসের শতবর্ষী বৃক্ষ রক্ষায় তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

Top 5 most overrated players in the Premier League 2022

সাঈদ হত্যার আসামি তথ্য গোপন করে হাইকোর্টে জামিন, নিরাপত্তাহীনতায় নিহতের পরিবার

চেক ডিজঅনার মামলার হাজিরা দিতে এসে আদালত এলাকায় বাদীকে হেনস্থার অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা, শিক্ষকদের অসন্তোষ