Wednesday , 20 December 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুর ১৪০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
December 20, 2023 12:11 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিলসহ ফারুক হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে মোহনপুর থানাধীন বাটুপাড়া মধ্যপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল জানতে পারে ৪নং মৌগাছি ইউনিয়নের বাটুপাড়া মধ্যপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী ফারুক হোসেন তার বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে ফারুকের বাড়ী ঘেরাও করে তল্লাশী করা হয় এবং ১৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে র‍্যাব।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত