বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে হেরোইন-ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৪, ২০২৩ ২:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী চারঘাট উপজেলায় হেরোইন-ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্রসহ সেলিম আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এ তথ্য জানান।

এর আগে বুধবার (২৩ আগস্ট) দিনগত রাতে রাজশাহীর চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেলিম আলী চারঘাটের ঝিকরা গ্রামের মো. নকিম উদ্দিনের ছেলে।
পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চারঘাটের বনকিশোর উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে দুটি দেশীয় ওয়ানশুট্যার, দুই রাউন্ড গুলি, ৫০০ গ্রাম হেরোইন এবং ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে এর আগেও অস্ত্র, মাদক এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপি’র নির্দেশনা

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

সৌদি আরবে প্রথম অ্যালকোহলের দোকান খোলার উদ্যোগ

বিএনপির মঞ্চে ‘নৌকা’ সমর্থক শিল্পীর গান, ক্ষুব্ধ নেতাকর্মীরা

অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় উন্নয়ন করতে পারছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবি রুয়েট শিক্ষক সমিতির