শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রান্নার চুলায় পানি ঢেলে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৩, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
রান্নার চুলায় পানি ঢেলে দেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থলে রান্না করার সময় চুলায় পানি ঢেলে দেয়ার অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বেগম বদরুন্নেসা কলেজ ছাত্রদলের সাবেক ভিপি ও পাবনার সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খায়রুননাহার খানম মিরু ক্ষোভ প্রকাশ করে বলেন, বুধবার রাত ১১টার দিকে গণসমাবেশস্থল মাদরাসা মাঠ সংলগ্ন ফাঁকা জায়গায়

নেতাকর্মীদের খাবারের জন্য চুলায় রান্না করা হচ্ছিল। এ সময় সিভিল পোশাকে একদল পুলিশ এসে চুলায় পানি ঢেলে ভিজিয়ে দেয়। রাত আড়াইটা পর্যন্ত পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে করে মারাত্মক ভোগান্তি পোহাতে হয় আমাদের।

তিনি আরো বলেন, চুলায় কেন পানি ঢেলে দেয়া হলো আমি তা পুলিশকে জিজ্ঞাসা করি। তখন পুলিশ পাল্টা প্রশ্ন করে বলে, আপনারা কেনো এখানে এসেছেন?

এ ব্যাপারে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

সিরাজগঞ্জ জেলার নুরুন্নবীকে দেখা গেল মুড়িভর্তি বড় পলিথিন হাতে নিয়ে কর্মীদের ডেকে বেড়াচ্ছেন। অনেকেই তার কাছে এসে চিড়া ও মুড়ি খেয়ে যাচ্ছেন। তিনি জানান, খাবার হিসেবে চিড়া, মুড়ি ও পানি মজুদ রয়েছে। অনেকেই চাল, ডাল, সবজি, তেল একসাথে বেঁধে নিয়ে এসেছেন। মাঠের বিভিন্ন স্থানে শুয়ে থাকা জটলার পাশে অস্থায়ী চুলায় রান্না ওঠানো হয়েছে।

মাঠে বসে কেউ রান্না করছেন খিচুড়ি, কেউবা সবজি ভাত। এই তিন দিন কী খাবেন জানতে চাইলে সমাবেশে আসা বৃদ্ধ মোতালেব জানান, পেলে খাবো না পেলে খাবো না। পরিবারের কী হবে এই তিন দিন, এমন প্রশ্নে তার উত্তর আল্লাহ দেখবেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী নগরীতে ফিডের ট্রাকে মিল্ল ৫৬ কেজি গাঁজা, গ্রেফতার ৪

রাজশাহী নগরীতে ফিডের ট্রাকে মিল্ল ৫৬ কেজি গাঁজা, গ্রেফতার ৪

পদ্মা নদীর চরে বিপুল পরিমান হেরোইন ও অস্ত্রসহ মাদক সম্রাট গ্রেপ্তার

“অবসরপ্রাপ্ত হটাবো, রেল শ্রমিক দল বাঁচাবো” – কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পরিবর্তনের দাবি কর্মীদের

অর্ণা মায়ের দেয়া শাড়ি পড়ে প্রধানমন্ত্রীর জনসভায় যাবো’

তিন বন্ধুরাষ্ট্র’ ভারত, চীন ও রাশিয়া থাকার পরও ব্রিকসের সদস্যপদ পায়নি বাংলাদেশ

টিসিবির রমজান উদ্যোগ-কাল থেকে রাজশাহীতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু

নগরবাসীকে দেওয়া ওয়াদাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো: মেয়র লিটন

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী নগরীতে রাস্তার পাশ থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার