নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর তানোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অনুমোদিত সার ডিলারদের বিরুদ্ধে সার বিপণন নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকেরা জানান, নীতিমালা লঙ্ঘন করে এক এলাকার ডিলার অন্য এলাকায় সার ব্যবসা করায় বিপাকে পড়ছে কৃষক।এলাকায় দেখা দিচ্ছে সার সংকট বাড়ছে ভেজাল ও নিম্নমানের সার বিক্রি বলে কৃষকেরা মনে করছে।
সচেতন মহলের প্রশ্ন এক এলাকার
ডিলার যদি অন্য এলাকায় ব্যবসা করেন তাহলে এলাকা ভিত্তিক সার ডিলার নিয়োগের কাজ কি ? সার ব্যবসা নিয়ে চলছে, তুঘলঘি কারবার। বিষয়টি যেনো দেখার কেউ নাই।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিএডিসির অনুমোদিত ডিলারেরা নিজ এলাকার বাইরে ব্যবসা করতে পারবেন না। কেউ যদি করেন তাহলে তার ডিলারসীপ বাতিল হবার কথা। কিন্ত্ত এখানে দীর্ঘদিন যাবত এই নিয়ম কেউ মানছে না। সার বিপণন নীতিমালা লঙ্ঘন এবং একে অপরকে দোষারোপ করে সার নিয়ে ইঁদুর-বেড়াল খেলায়, বাড়ছে বিশৃঙ্খলা কৃষকের হচ্ছে দুর্ভোগ। অভিজ্ঞ মহলের অভিমত এখনই এদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে আলু ও বোরোর ভরা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। যার প্রভাব পড়তে পারে স্থানীয় নির্বাচনে।
জানা গেছে,উপজেলায় বিএডিসির অনুমোদিত ২২ জন সার ডিলার রয়েছে। স্থানীযরা জানান, এর মধ্যে বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) মেসার্স হাসিনা টেড্রার্স ও জামান টেড্রার্স। অথচ নীতিমালা লঙ্ঘন করে তারা ব্যবসা করছেন মুন্ডুমালা পৌর সদর এলাকায়। তালন্দ ইউনিয়নের (ইউপি) ডিলার মেসার্স চৌধুরী টেড্রার্স তিনি ব্যবসা করছেন তানোর পৌর সদর। পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) ডিলার মেসার্স সৈয়ব টেড্রার্স তিনি ব্যবসা করছেন তানোর পৌর সদর। মেসার্স ব্রাদ্রার্স টেড্রার্সের কামারগাঁ ইউনিয়নে ব্যবসা করার কথা।কিন্ত্ত ব্যবসা করছেন মান্দার চৌবাড়িয়া হাট। নির্মল কুমার ও মোখলেসুর রহমান তালন্দ ইউপির ডিলার,কিন্ত্ত ব্যবসা করছেন কামারগাঁ ইউপির মাদারীপুর।শাফিউল ইসলাম হুজরিপাড়ার ডিলার,কিন্ত্ত ব্যবসা করছেন কামারগাঁর মাদারীপুর বাজার।
এবিষয়ে জানতে উপজেলা বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিনের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। এবিষয়ে বিএডিসি রাজশাহীর যুগ্ম-পরিচালক (সার) বলেন, তারা
ডিলার নিযোগ দেন, দেখভাল করেন সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি এলাকার সারের চাহিদা বিবেচনা করে ডিলারদের ব্যবসা করার অনুমতি দিয়ে থাকতে পারেন।তিনি উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, তিনি সবেমাত্র তানোরে এসেছেন,তিনি বলেন,এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















