শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী-রংপুর রুটে দুই দিন বাস বন্ধের ঘোষণা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৮, ২০২২ ৮:৫০ পূর্বাহ্ণ
রাজশাহী-রংপুর রুটে দুই দিন বাস বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক: রংপুর, বগুড়ার পর এবার রাজশাহী থেকে রংপুরগামী বাস চলাচল আগামী দুই দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পরিবহন নেতারা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে সবশেষ বাস রংপুরের উদ্দেশে ছেড়ে গেছে। শুক্র ও শনিবার আর কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রংপুর জেলা বাস মালিক সমিতি।

শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, গণসমাবেশে মানুষের উপস্থিতি ঠেকাতে বাস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বাস মালিক সমিতির নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। সেখানে কোনো বাস চলবে না। অন্য কোনো জেলা থেকেও যাবে না। রংপুর বাসমালিকদের পক্ষ থেকে তাঁদেরও রংপুরে বাস না চালানোর জন্য বলেছেন। এ কারণে তাঁরা বাস চলাচল দুই দিন বন্ধ রাখবেন।

বিএনপির সমাবেশের কারণে বাস চলাচল বন্ধ হয়েছে কি না, এ ব্যাপারে তিনি বলেন, এটা তাঁরা জানেন না। তাঁরা জানেন, রংপুরে অভ্যন্তরীণ কারণে পরিবহন ধর্মঘট হচ্ছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক

মাহে রমজান উপলক্ষে রাজশাহীর আলো পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল

চারঘাটে বাবাকে খুনের পর জামিনে বেরিয়ে এবার স্ত্রীকেও খুন

রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’-‘সি’ ইউনিটে ভর্তি সুযোগ থাকছে না বিজ্ঞানের শিক্ষার্থীদের

আরেকটি এফ-৩৫ ধ্বংস, ইসরাইলের জন্য অন্ধকার পূর্বাভাস

রাজশাহীতে গাছ কাটার সময় বজ্রাঘাতে প্রাণ গেল আবুল কালামের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরেক কৃষক

নগরীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে পুলিশের ৫ কর্মকর্তার বদলি