Sunday , 8 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
November 8, 2026 8:28 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব এবং অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি নাগরিক ভোগান্তি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সভায় উঠে আসে। অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা এবং ফ্যামিলি ও কৃষক কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাজশাহী মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআই রাজশাহী শাখার উপ-পরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআই রাজশাহী মহানগরের যুগ্ম-পরিচালক শাহিন আহমেদ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি অলিউল হক রানা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
এছাড়াও জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Musk response to Twitter lawsuit

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

রাজশাহীতে উচ্চমান সহকারির আলিসান ফ্ল্যাটবাড়ি!

রাজশাহীতে চিকিৎসকদের নিয়ে কর্মশালায় তথ্য ধূমপানের কারণে বছরে বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়

রেলের কেনাকাটায় ৪ কোটি টাকার দুর্নীতি, রাজশাহীতে দুদকের অভিযান

নৌকা প্রতীক নিয়ে গণ জোয়ারে পরিনত হয়েছে ১৪ নং ওয়ার্ড

পদ্মা নদীর চরে বিপুল পরিমান হেরোইন ও অস্ত্রসহ মাদক সম্রাট গ্রেপ্তার

বিএনপি নির্বাচনে না থাকায় আফসোস করি: ওবায়দুল কাদের

রাবিতে আন্দোলনের অবসান, রাকসু নির্বাচন ঘিরে শঙ্কা কেটে গেল

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না