রবিবার , ৯ অক্টোবর ২০২২ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চকরিয়ায় হাতি শাবকের মৃত্যু

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৯, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের ভেতরে একটি বন্য হাতি শাবকের মৃত্যু হয়েছে। বনবিভাগ বলছে, লিভার ইনফেকশনে হাতি শাবকটি মারা গেছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বিটের মধুরশিয়া সংরক্ষিত বনের ইদ্রিসের ঘোনা নামক এলাকায় হাতি শাবকটি মারা যায়।


রোববার (০৯ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন হাতি শাবকটির মৃতদেহ দেখতে পায়।

রোববার বিকেলে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নতদন্ত শেষে হাতি শাবকটি পুঁতে ফেলা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। মনে হচ্ছে দুই-তিন আগে এটির মৃত্যু হয়েছে।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইন বলেন, হাতি শাবকটির বয়স দুই থেকে আড়াই বছরের মতো হবে। লিভার ইনফেকশনে মৃত্যু হয়েছে।

সর্বশেষ - আইন