শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২৪, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ের আমীর, সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে এক শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর নানকিং দরবার হলে দিনব্যাপি এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগরীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা ড. মাওলানা কেরামত আলী সঞ্চালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি ও মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি বলেন, আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে। বর্তমান সময়ে কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞান, ধৈর্য এবং পরিকল্পিত কর্মপদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন, সংগঠনের ভিত্তি শক্তিশালী করতে তৃণমূল নেতাদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষা শিবিরে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্য.ড আবু মোহাম্মদ সেলিম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদাৎ হোসাইন ও মহানগরী কর্মপরিষদের অন্যান্য সদস্যরা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত