বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এবার ঘরে বসে দেখা যাবে আমিরের ‘লাল সিং চাড্ডা’

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৬, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ

এমনিতে মুক্তির আগে থেকেই বর্জনের হুমকি দিয়েছিল নেট জনতার একাংশ। আর তার প্রভাব গিয়ে পড়েছে বক্স অফিসে। ‘লাল সিং চাড্ডা’ মুক্তির আগে প্রথম আলোকে এক সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন যে ছয় মাসের আগে তিনি এই ছবি ওটিটিতে আনবেন না। কিন্তু বক্স অফিসে ছবির বেহাল দেখে আমির আবার উল্টা সুর গেয়েছিলেন। তিনি এক মাসের মধ্যে রিমেক ছবিটি ওটিটিতে আনতে মরিয়া ছিলেন। নিয়ম অনুযায়ী কোনো ছবি মুক্তির দুই মাসের মধ্যে ওটিটিতে মুক্তি পেতে পারে। আর তাই ‘লাল সিং চাড্ডা’ মুক্তির দুই মাসের মধ্যে নেটফ্লিক্স ওটিটিতে নিয়ে এল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নেটফ্লিক্স লিখেছে, ‘পপকর্ন থুড়ি গোলগাপ্পা তৈরি করে ফেলুন, কারণ “লাল সিং চাড্ডা” এবার মুক্তি পেয়েছে।’

‘লাল সিং চাড্ডা’ আগামী বছর ওটিটিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থতার পর নির্মাতারা তড়িঘড়ি করে ওটিটির দুনিয়ায় আনতে চেয়েছিলেন ছবিটিকে। তবে ওটিটিতে মুক্তি নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে আমিরের দর–কষাকষি হয়েছিল বলে জানা গিয়েছে। আমির ‘লাল সিং চাড্ডা’কে ওটিটিতে মুক্তির জন্য ১৫০ কোটি রুপির দর হেঁকেছিলেন। কিন্তু নেটফ্লিক্স এই অঙ্ক দিতে কিছুতেই রাজি ছিল না। এদিকে আমিরও ছিলেন নাছোড়বান্দা। অবশেষে এই চুক্তি ৮০ কোটি রুপির মধ্যে রফা হয়েছে।

‘লাল সিং চাড্ডা’ ছবিটি বক্স অফিস থেকে ১০০ কোটিও ব্যবসা করতে পারেনি। ১৮০ কোটি বাজেটের ছবিটি থেকে নির্মাতাদের পকেটে ৭৫ কোটির বেশি যায়নি। অদ্বৈত চন্দন পরিচালিত এই ছবিতে আমির খান ছাড়া আছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিংসহ আরও অনেকে।

আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবির সঙ্গে একই দিনে মুক্তি পেয়েছিল ‘রক্ষাবন্ধন’ ছবিটি। অক্ষয় কুমার অভিনীত এই ছবি আরও বেহাল ছিল। ‘রক্ষাবন্ধন’ ছবিটিও ইতিমধ্যে ওটিটির বাজারে চলে এসেছে। জি ফাইভে ছবিটি মুক্তি পেয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীপন্থী সিরাজুল এবার বিএনপির প্রত্যয়ন নিয়ে তদবিরে!

যেসব যোগ্যতা বিবেচনায় দেওয়া হবে বিএনপির মনোনয়ন!

রাজশাহীকে দুর্নীতিমুক্ত ও বাসযোগ্য শহর গড়ার অঙ্গীকার আরডিএ চেয়ারম্যান সুইটের

রাজশাহী নগরীতে ৩টি ওয়ান শুটারগানসহ ভ্যান চালক গ্রেফতার

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

মাদরাসা শিক্ষার্থীর মুখে হাসি ফুটালেন আরএমপি’র সার্জেন্ট রাশিদুল

নরসিংদীতে সন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেপ্তার!!

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় দেড়শ জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

চন্দ্রবোড়া সাপের ছোবল খেয়ে সাপ নিয়ে হাসপাতালে কৃষক!

বিএফইউজে’র মিডিয়া মনিটরিং রিপোর্ট