মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে এক যুক্ত বিবৃতিতে তারা এই অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল বলেন, ভূমি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব গ্রহণ রাজশাহীর জন্য গৌরবের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী হিসেবে মিজানুর রহমান মিনু ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বিশেষ করে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, নামজারি ও খতিয়ান প্রক্রিয়ার সহজীকরণ এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে দৃশ্যমান উদ্যোগ নেওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
বিবৃতিতে সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা নতুন মন্ত্রীকে দায়িত্ব পালনে সহায়তা করবে। তিনি আরো বলেন, সাংবাদিক সমাজ জনস্বার্থে ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভূমি খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করবে।
বিবৃতিতে নেতৃদ্বয় আশা প্রকাশ করেন, নতুন প্রত্যাশা পূরণে ভূমিমন্ত্রী সফল হবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে কিউএস র‍্যাকিংয়ে অগ্রগতির বিষয়ে সমন্বয়ক সভা অনুষ্ঠিত

ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড

রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গণসৌচাগার নির্মাণের দাবি

বিয়ের দাবিতে রাজশাহী সোনালী ব্যাংকে প্রেমিকার অবস্থান

মাদরাসার অধ্যক্ষকে অপহরণের অভিযোগে পুঠিয়ায় সাতজনের বিরুদ্ধে মামলা

জাপানে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা

বাস টার্মিনালে জুয়ার বোর্ডে র‍্যাবের অভিযান, ২২ জুয়ারি গ্রেফতার

রাজশাহীতে যুবলীগ নেতাকে ধরিয়ে দেওয়ার জেরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্র বিতরণের ভিডিও গুজব আরএমপির

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন- অধ্যাপক মুজিবুর রহমান