বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন রাসিক মেয়র

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৭:৩৫ অপরাহ্ণ
শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন রাসিক মেয়র

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ আয়োজন ‘শিশুদের জন্য ভালোবাসা’। বুধবার দুপুর ২টায় নগর ভবনের গ্রিন প্লাজায়  ‘শিশুদের জন্য ভালোবাসা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় শিশুদের কেক খাওয়ান ও তাদের সঙ্গে নিয়ে ৭৬টি পায়রা উড়ান। এ সময় শিশু সহ সকলে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘শুভ শুভ, শুভদিন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন’।
অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচচু, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৪নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শিরিন আরা খাতুন, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার, বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, শিশু ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সনি বাংলা ডট কম:

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত

একযুগ পর বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে

রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারী ক্ষমতায়নের অগ্রদূত প্রধানমন্ত্রী: স্পিকার

রাকসু নির্বাচনে বোমা ফাটানোর ভিডিওটি এআই-নির্মিত: আরএমপি

হিজড়া সেজে চাঁদাবাজি, নারী সেজে সর্বস্ব লুট!

রাজশাহীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাথায় হাতুড়ির আঘাত; মৃত্যু শয্যায় যুবক

কূটনীতির পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো

ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান

রাজশাহীতে অটোরিকশায় ককটেল হামলা, তিনজন হাতেনাতে আটক