রবিবার , ১৫ জুন ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাবেক নারী এমপির বাসা থেকে অস্ত্র-মাদক উদ্ধার, ছেলে আটক

প্রতিবেদক
sonynews
জুন ১৫, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়।

রোববার দুপুরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায় অবস্থিত রিফাত আমিনের নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযান চালায় সাতক্ষীরা সেনা ক্যাম্পের একটি দল। নেতৃত্বে ছিলেন মেজর ইফতেখার আহমেদ।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি অত্যাধুনিক ইয়ারগান, একটি বিদেশি তলোয়ার, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে তার বড় ছেলের বাসায় অবস্থান করছেন। অভিযানের সময় বাড়িতে তার ছোট ছেলে রুমন একাই বসবাস করছিলেন। রুমন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন বলে জানায় স্থানীয় সূত্র।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে; পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে সাংবাদিকদের জানান মেজর ইফতেখার আহমেদ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

ইউটিউব চ্যানেলের সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রাজশাহীতে হত্যা করে চলন্ত ট্রাকের নিচে ফেলে দেয় আসামিরা

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন

রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান

জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন

ধর্মের জন্য অভিনয় ছেড়ে গবেষককে বিয়ে করলেন সানা খান

ধর্মের জন্য অভিনয় ছেড়ে গবেষককে বিয়ে করলেন সানা খান

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণ করবে আওয়ামী লীগ

সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরাতে আল্টিমেটাম

সংসদ এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরাতে আল্টিমেটাম