• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় ডিলারের সহযোগী আটক, স্থানীয়দের মধ্যে উত্তেজনা

sonynews / ২ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫
রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় ডিলারের সহযোগী আটক, স্থানীয়দের মধ্যে উত্তেজনা

ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকায় শনিবার (০৮ মার্চ) দুপুরে টিসিবি পণ্য পাচারের ঘটনা ঘটেছে। স্থানীয়দের হাতে আটক হয় ডিলারের এক সহযোগী, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে টিসিবি পণ্যের কিছু অংশ পাচারের সাথে জড়িত থাকার। স্থানীয়দের অভিযোগ, ডিলার নিজেই এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত, ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার থেকে।

পাচারকৃত পণ্যগুলোর মধ্যে ২ লিটারের ৫ বোতল তেল এবং ৫ কেজি চিনি উদ্ধার হয়। স্থানীয়রা এই পণ্যগুলো পাচার করার সময় হস্তক্ষেপ করেন এবং পরে টিসিবির প্রতিনিধি শফিউল ইসলামের উপস্থিতিতে সেগুলো স্থানীয় একটি মসজিদে দান করে দেন। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি পরিস্থিতি শান্ত করেন।

এদিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতার অভাব রয়েছে এবং ডিলার নিজ এলাকার লোকজন কিংবা আত্মীয়-স্বজনদের মাঝে পণ্য বিতরণ করছেন, ফলে সাধারণ মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা জানান, রমজান মাসে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও টিসিবি পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে।

ঘটনাস্থলে থাকা টিসিবির প্রতিনিধি শফিউল ইসলাম জানান, হাতেনাতে তেল ও চিনি সহ এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। এব্যাপারে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তিনি ব্যবস্থা নিবেন। শফিউল ইসলাম বলেন, শিরোইল কলোনি সার গুদাম চত্বরে ৪০০ জনের জন্য টিসিবি পণ্য বরাদ্দ ছিল। এর মধ্যে রয়েছে দুই কেজি ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা, দুই লিটার তেল ও ৫০০ গ্রাম খেজুর। প্যাকেজ মুল্য ৫৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে রিয়াদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. তোজাম্মেল হোসেন সরকার (তাজেল) বলেন, তিনি অসুস্থ থাকায় সরাসরি পয়েন্টে যাননি এবং পয়েন্ট পরিচালনার দায়িত্ব তিনি লিপি নামক একজন নারীকে দিয়েছেন। তিনিও একজন ডিলার। তবে, তিনি এ ধরনের ঘটনার জন্য দায়ী নন বলে দাবি করেছেন।

এ ঘটনায় রাজশাহী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আঞ্চলিক  উপ-পরিচালক মো. আতিকুর রহমান বলেন, এ বিষয়ে একটি ভিডিও পেয়েছেন এবং স্থানীয়দের পক্ষ থেকে লিখিত অভিযোগও পেয়েছেন। তিনি নিশ্চিত করেন যে, ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category