রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে স্কুলশিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ২১, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী নগরীর উপকণ্ঠে পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার পদ্মা নদীর হাড়ুপুর নবগঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মারা যাওয়া দুজন হলো- নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)।
বাপ্পি এ বছর রাজশাহী কোর্ট অ্যাকাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। অপরজন পেশায় থাই মিস্ত্রি।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা গণমাধ্যমকে জানান, দুপুরে কয়েকজন একসঙ্গে নদীতে গোসলে নামে। এসময় বাপ্পি ও মনির ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
রাজশাহী নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‘ই-ড্রাইভিং লাইসেন্স’ ব্যবহার করা যাবে সব কাজে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ

গুম হওয়া পরিবারের আর্তনাদে কাঁদলেন তারেক রহমান

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি বিমান চলাচল শুরু

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

রাজশাহীতে হিন্দু সেজে চুরি, চার নারী চোর গ্রেফতার

বেজমেন্টে দোকান নির্মাণ নিয়ে সংবাদ সম্মেলন; সব অভিযোগ অস্বীকার মসজিদ কমিটির

রাজশাহীতে হৃদয়বিদারক দৃশ্য: রাস্তার পাশে পড়ে ছিল ৫ মাসের নবজাতকের নিথর দেহ

বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন আরএমপির নতুন পুলিশ কমিশনার

বীর মুক্তিযোদ্ধাগণের সাথে মতবিনিময় করেন আরএমপির নতুন পুলিশ কমিশনার