Friday , 12 April 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

প্রতিবেদক
সনি নিউজ
April 12, 2024 6:25 pm

স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় পহেলা বৈশাখ ১৪৩১ বর্ষবরণের যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তা ঐ দিন সন্ধ্যা ৬ টার পূর্বে শেষ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী ১৪ এপ্রিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) এর (ছ), (জ), ২৬(ট)(ই) ও ২৬ (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে নগরবাসী ও যানবাহন আরোহীদের অসুবিধা এবং বিরক্তি দূরীকরণের উদ্দেশ্যে রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্য বাজনা, হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/র‌্যালিতে বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা এবং আতশবাজি ফোটানো, ফানুস/গ্যাস বেলুন উড়ানো, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানস্থলে আগত জনসাধারণ কোনরূপ ব্যাগপ্যাক/হাতব্যাগ/লাইটার/ম্যাচ ইত্যাদি বহন করতে পারবেন না।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ১২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
ভারত থেকে দেশে ফেরার পথে গ্রেফতার প্রশ্নফাঁস চক্রের হোতা নয়ন

ভারত থেকে দেশে ফেরার পথে গ্রেফতার প্রশ্নফাঁস চক্রের হোতা নয়ন

রাজশাহীর মতিহারে শ্রমিককে গুলি করে হত্যা মামলায় বিএনপি নেতা আটক

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘায় পিএফজি’র সংবাদ সম্মেলন

রাজশাহীতে নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাট: ভিডিও

রাজশাহীতে রোভার স্কাউটদের উদ্যোগে আর্থ আওয়ার ২০২৬ উপলক্ষে র‍্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫৮

নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে

আরএমপির অভিযানে গাঁজা ও হেরোইন সহ ৫ জন গ্রেপ্তার

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পেট্রোল পাম্প

গণমাধ্যম-পুলিশের সমন্বয়েই জনসেবা আরও কার্যকর হবে: আরএমপি কমিশনার