বৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পেট্রোল পাম্প

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৩, ২০২৩ ৪:৪৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে অল্পের জন্য রক্ষা পেয়েছে পেট্রোল পাম্প।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীরর শাহমখদুম থানার সিটি হাটের পাশে এই ঘটনা ঘটে। এতে ট্রাকেটিতে আগুন ধরে যায়। এসময় ঘটনাস্থল থেকে দুই অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
নগরীর শাহমখদুম থানার (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে সিটি হাটের পাশে একটি পেট্রোল পাম্পের নিকট দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় ট্রাকে দ্রুত আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীরা। তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা বলেন, ট্রাকটিতে দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার ফলে পেট্রোল পাম্প ব্যাপক ঝুকির মধ্যে ছিল। সময়মত ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। দুষ্কৃতিকারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সাবেক দায়িত্বশীলদের নিয়ে রাজশাহী জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনতার হাতে আটক: চন্দ্রিমা থানায় হস্তান্তর

রাজশাহী পলিটেকনিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক

চারঘাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহীর তানোর উপজেলায় সংকট দেখিয়ে দ্বিগুণ দামে সার বিক্রি

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৩ কোটি ৮৯ লাখ টাকা