রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারায় র‌্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ৩১, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলায় চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গতকাল শনিবার

৩০ মার্চ বিকাল-সাড়ে ৪টার দিকে বাগমারা থানাধীন ভবানীগঞ্জ পৌরসভাস্থ চাঁনপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাগমারা থানার দানগাছী গ্রামের মোঃ জুয়েল রানা (৩৫), দেউলিয়া গ্রামের মোঃ মুরাদ হোসেন (৩২), মোঃ আলী (৩৫), মোঃ সোহেল রানা (৩৪) ও খাঁজা মঈনুদ্দিন (২৮)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা ভবানীগঞ্জ পৌরসভা এলাকার অন্যতম চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, ইজিবাইক এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ীও ভাংচুর
করে।

গ্রেফতারের সময় চাঁদা আদায়কৃত নগদ টাকা ৩২২০ টাকা, চাঁদা আদায়ের রশিদ-১৮ টি, টালী খাতা-১টি ও চাঁদা আদায় রশিদ বই-১টি জব্দ করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় চাঁদাবাজি মামলা রুজু রয়েছে।
সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা

বিএনপিতে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা: রাজশাহীতে মির্জা ফখরুল

রাজশাহীতে দশম শ্রেণী স্কুল ছাত্রকে হত্যাকারী মুন্না আটক

রাজশাহীতে দশম শ্রেণী স্কুল ছাত্রকে হত্যাকারী মুন্না আটক

বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর ৭৩ জনই ফেল

মহানগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

রাবির ভর্তি পরীক্ষা মঙ্গলবার, মানতে হবে যেসব নির্দেশনা

রাজশাহী মহানগর দায়রা জজের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা: লিমনকে একমাত্র আসামি করে বাবার মামলা

রাজশাহী মহানগর আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

এবার আরেকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

The book that taught me I was