Saturday , 16 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নিনির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন

প্রতিবেদক
সনি নিউজ
March 16, 2024 10:03 am

স্টাফ রিপোর্টার: আরডিএ কর্তৃক পুণর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নি নির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে আরডিএ মার্কেটের ৩য় তলায় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দুর্ঘটনা যেকোন সময় ঘটতে পারে। অগ্নিকাণ্ডের ঘটনা কতটা ভয়াবহ হতে পারে সম্প্রতি ঢাকায় বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আবারো দেখলাম। অগ্নিকাণ্ড ঘটনার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। আরডিএ মার্কেটের সাধারণ ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে ২৫০টি ফায়ার এস্টিংগুইসার স্থাপনকে স্বাগত জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতি’র সভাপতি এবং রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ¦ ফরিদ মামুদ হাসানের সভাপতিত্ব্ েআয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আরএমপির উপ-পুুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভুতি ভুষণ বানার্জী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মাহান্ত, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোঃ ওহিদুল ইসলাম। আরডিএ মার্কেট সাধারণ ব্যবসায়ী সমিতি’র সহ-সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরডিএ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেলা ডিবির অভিযানকে দুর্বল করতে মরিয়া মাদক মাফিয়ারা

রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

তানোরে বিদ্যুৎস্পৃষ্টে ৭ গরু ও ২ শেয়ালের মৃত্যু, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবি

রাজশাহী কেন্দীয় উদ্যানে রাসিক প্রশাসকের বৃক্ষরোপণ

‘গেরিলা প্রশিক্ষণের’ দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি

৯ ঘণ্টার অবরোধে ১৬ ট্রেনের যাত্রা ব্যাহত, ক্ষতি ৩৫ লাখ টাকা

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

we are able to create beautifull and amazing things

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু