শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোক্তা অধিকার দিবসে প্রত্যেককে সৎ হওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৫, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: শুক্রবার (১৫ মার্চ) পালন করা হয় বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।
’দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা হয়। ভোক্তা অধিকার দিবসে নীতি-নৈতিকতার দিক থেকে প্রত্যেককে সৎ হওয়ার আহ্বান জানানো হয়।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ভোক্তার চারটি অধিকার বিষয়ে আলোকপাত করেন। তিনি ভোক্তার চারটি মৌলিক অধিকার বিস্তৃত করে নীতি-নৈতিকতার দিক থেকে প্রত্যেককে সৎ হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পণ্যের অবৈধ মজুতদারি থেকে বিরত থেকে সৎ উপায়ে ব্যবসা করার জন্য ইসলামি নীতি-নৈতিকতা ধারণ করে ভোক্তার অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ভেজাল ও অবৈধ মজুতদারি প্রতিরোধ, বাজার ব্যবস্থার সার্বিক তদারকির পাশাপাশি ভোক্তার জন্য প্রয়োজনীয় নিরাপদ বাজার ব্যবস্থাপনা কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করতে বলেন।
একই সঙ্গে ব্যবসায়ী ও ভোক্তা প্রত্যেককেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

ভোক্তার অধিকার সংরক্ষণের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সঙ্গে যথাযথ ভূমিকা রাখবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন।

ওষুধের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধিকরণ, রোগীর পরীক্ষায় ডাক্তারের কমিশন, কোচিং বাণিজ্য, রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি ইত্যাদি বিষয়ে খুব দ্রুত মনিটরিং করা হবে বলে ভোক্তা অধিকার দিবসের মতবিনিময় সভায় জানানো হয়।

সভায় বিভাগীয় কমিশনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। সভায় বক্তারা ভোক্তার বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরে আলোচনা করেন।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকুসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

এর আগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আদালত থেকে গায়েব হওয়া ৯ বস্তা নথি মিলল ভাঙারির দোকানে

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি; বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

অটোরিকশা চালক অপহরণ ও মুক্তিপণ মামলা: আট মাসেও চার্জশিট নেই, তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

সৌদি আরবে প্রথম অ্যালকোহলের দোকান খোলার উদ্যোগ

অর্থ পাচার ও কালোটাকা সাদা করার কারিগর

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

এক টাকার সাংবাদিক মুন্নি সাহা গ্রেফতার

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

আরডিএর প্রকল্প শেষ, প্রশিক্ষণ নিতে সাবেক চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিদেশগমন

রাজশাহীতে বর্ণাঢ্য জশনে জুলুশ, অংশ নিলেন হাজারো মানুষ