মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৩:২৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করে করের প্রস্তাব করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি এলে এ কর দেওয়ার প্রস্তাব করেছে সংস্থাটি।

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া বাজেট প্রস্তাবে সম্প্রতি এমন প্রস্তাবের কথা বলেছে সংস্থাটি। গত রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে এবারের বাজেট আলোচনা শুরু হয়।
আইসিএমএবি বলেছে, ব্যবসায়িক উদ্দেশ্য ব্যতীত বিয়ে, জন্মদিনসহ অন্য কোনো সামাজিক অনুষ্ঠান ১০০ জনের বেশি অতিথি আপ্যায়নে হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়ার আগে অতিথি প্রতি ৫০ টাকা হারে অগ্রিম আয়কর আরোপের বিধান করা যেতে পারে।

এনবিআর’র সঙ্গে প্রাক বাজেট পরবর্তী সংস্থাটির সদস্য সাঈদ আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, দেশে উন্নয়নের জন্য রাজস্ব বাড়ানোর দরকার।

দেশের অনেক মানুষ করের আওতায় না থাকলেও অনেক অর্থ খরচ করেন, মূলত তাদের করের আওতায় আনতে এই প্রস্তাব।
উল্লেখ্য, দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) এক কোটি অতিক্রম করলেও আয়কর রিটার্ন দেয় না এর দুই তৃতীয়াংশ।
আইসিএমএবি মনে করছে, হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানের অতিথি প্রতি আয়কর ধার্য করা হলে তাৎক্ষণিক আয়কর আদায়ের পাশাপাশি করের নেট সস্প্রসারণের সুযোগ তৈরি হবে
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে রাসিকের ১৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস সংস্কার ও নবীন বরণ আয়োজনের দাবিতে ছাত্রদল নেতাদের স্মারকলিপি: ভিডিও

জুনিয়র টেনিস প্রতিযোগিতায় ১৬টি পুরস্কার জিতেছে রাজশাহী

জুনিয়র টেনিস প্রতিযোগিতায় ১৬টি পুরস্কার জিতেছে রাজশাহী

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চন্দ্রিমা থানা যুবদলের দোয়া ও খাবার বিতরণ

জুলাই গণহত্যাসহ ১৫ বছরের সব অপকর্মের বিচার হবে

আরএমপির অভিযানে গাঁজা ও হেরোইন সহ ৫ জন গ্রেপ্তার

বৃক্ষ হত্যার প্রতিবাদে শোক সভা

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

বেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প