রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২৮, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বেলা ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ফলক উন্মেচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মেচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অর্থনীতি বিভাগের প্রফেসর মো. শামসুজ্জোহা।

উল্লেখ্য, সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্প (ফোসেপ) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন রাজশাহী সরকারি মহিলা কলেজের ৬ তলা বিশিষ্ট এ ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৬তলা বিশিষ্ট এই একাডেমিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকার সভাপতিত্ব্ েআয়োজিত অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, ইংরেজী বিভাগের প্রধান প্রফেসর তৌহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. আকতারুজ্জামান শেখ, কলেজের অন্যন্যা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে রাসিকের ১৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

বাঘায় বিয়ের ১১ দিন পর গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নগর কমিটি ঘোষণা

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত

রাজশাহীতে বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

রাজশাহীর পবায় নদীর ধারে মিল্ল ভ্যানচালকের লাশ

বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সাফল্য: নেদারল্যান্ডের ‘ভ্যালেন্সিয়া’ আলু চাষে কৃষকদের বিপ্লব

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

৯৩ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন