শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে সরকারি চোরাই ঔষধ ও মাদকদ্রব্য উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২৬, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে নীচতলায় একটি ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে প্রায় ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের সরকারি চোরাই ঔষধ, মাদকদ্রব্য প্যাথেডিন ও মরফিন ইনজেকশন এবং নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।

গতকাল বিকেল সাড়ে ৫ টায় রাজপাড়া থানাধীন লক্ষিপর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনের নিচে একটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে এ মালামাল গুলো উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, ঔষুধের দোকানে মালিক জেনেশুনে সরকারি চোরাই ঔষধ বিক্রি করছে। এছাড়াও সেখানে রেজিস্ট্রেশন বিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং সরকারি ঔষধ বোতল ও লেবেল পরিবর্তন ও মোড়কজাত করে বিক্রি ও বাজারজাত করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের একটি টিম বিষয়টি ঔষধ সংক্রান্ত হওয়ায়, জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর, রাজশাহীকে অবগত করে এবং তাদের ও রাজপাড়া থানা পুলিশকে সঙ্গে নিয়ে মেসার্স নাজমুল ড্রাগস অ্যান্ড সার্জিক্যাল নামক ঔষুধের দোকানে উপস্থিত হলে ওই প্রতিষ্ঠানের মালিক মো: আব্দুল কুদ্দুস মিয়া (৬২) কৌশলে পালিয়ে যায়। এসময় দোকান তল্লাশি করে বিভিন্ন রকম প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের সরকারি চোরাই ঔষধ, মাদকদ্রব্য প্যাথেডিন ও মরফিন ইনজেকশন এবং নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকা উদ্ধার হয়।

এরপর পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ডিবি পুলিশ আব্দুল কুদ্দুস মিয়ার রাজপাড়া থানার বিল সিমলার বাসায় অভিযান পরিচালনা করে।তার বাড়ি তল্লাশি করে সেখান থেকেও সরকারি চোরাই ঔষধ উদ্ধার হয়।

পলাতক আসামিসহ তার সহযোগী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় পেনাল কোড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৩০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাই ভোটারদে কেন্দ্রে নিয়ে আসবেন; ৬০ শতাংশ ভোট কাস্ট হবে: লিটন

তানোরে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষক

বিক্রিত জমি বন্ধক রেখে ব্যাংক থেকে ২৭০ কোটি টাকা ঋণ রফিকের

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি

রাজশাহীতে মাছবোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 

স্ত্রী-কন্যাসহ সাবেক রাসিক মেয়র খাইরুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৩২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

৩২১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রাজশাহীতে র‌্যাব সদস্যদের লাঞ্ছিত করে মাদক কারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গোপালগঞ্জে ওয়েব ছুঁড়ে আঘাত করা বিচারক বদলি!