শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কসাইয়ের ছুরিকাঘাতে কসাই খুন

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ২০, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় মাংসের দর দাম নিয়ে দ্বন্দ্বে প্রকাশ্যে ছুরিকাঘাত করে কসাই মামুন হোসেনকে (৩০) হত্যা করা হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে আড়ানী হাটে এ ঘটনা ঘটেছে। মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

জানা যায়, মামুন হোসেন আড়ানী হাটে গরু জবাই করে মাংস বিক্রি করছিল। এ সময় একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেনও পাশে মাংস বিক্রি করছিলেন। দুজনের মধ্যে মাংস বিক্রি নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে খোকনের লেবার আবদুস সালাম ও রফিকুল ইসলাম বলেন, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছু দিন আগে থেকে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার তারা দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা প্রতি কেজি হিসেবে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে শত শত মানুষের মাঝে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করে।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বর্তমানে খোকন পলাতক রয়েছেন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২ আহত ৪

Creating is a privilege but it’s a gift

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে

রাজশাহীতে এখনো ধরাছোঁয়ার বাইরে ভয়ংকর সুদ কারবারিরা

‘সাইবার হামলায়’ অস্ট্রেলিয়ার ৪০ শতাংশ মানুষের তথ্য চুরি

ট্রাম্পকে ৮ লাখ ২১ হাজার ডলার জরিমানা করলেন লন্ডন হাইকোর্ট

মা” কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ

রাজশাহীর বাগমারায় ব্যাপক আকারে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর

রাজশাহীর বাগমারায় ব্যাপক আকারে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রোজাদার বন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা

ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার