শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ২৯, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: আসন্ন ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সোনিয়া হাসানের সই করা এক প্রজ্ঞাপনে এ ছুটি ঘোষণা করা হয়।

এর আগের দুই দিন অর্থাৎ ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক ছুটি। এ দুই দিন শুক্র ও শনিবার। এর মাধ্যমে টানা তিন দিনের সরকারি ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রোববার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

রাজশাহী নগরীতে যুবলীগ নেতা সহ গ্রেফতার ১৭

রেশমপট্টিতে মুদি দোকান থেকে ওএমএস চাল জব্দ: খাদ্য বিভাগ বলছে ‘সরকারি বস্তার প্রমাণ নেই’, ক্ষোভ স্থানীয়দের

মিয়ানমারে যাত্রীবাহী বিমানে বন্দুক হামলা

পঞ্চগড়ে নৌকাডুবি এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র

শেষ হল রুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে বসানো হলো আকর্ষণীয় বেঞ্চ

চলাচলের রাস্তায় টিনের বেড়া, দুদিন ধরে অবরুদ্ধ তিন পরিবার