Sunday , 17 December 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপির হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার

প্রতিবেদক
সনি নিউজ
December 17, 2023 10:01 am

অনলাইন ডেস্ক: বিএনপির সোমবার (১৮ ডিসেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি এক দিন পিছিয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দলটি।

রোববার দুপুর ২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

টানা কর্মসূচির মধ্যে সবশেষ মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি।

গেল ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংর্ঘষের পর থেকে কর্মসূচি দিয়ে আসছে দলটি।

এটি চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় হরতাল এবং ১১ দফায় অবরোধ কর্মসূচি করেছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে উদ্যোক্তা মেলা শুরু   

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রাজশাহী মহানগরীতে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাবির নতুন উপাচার্য ড. ফরিদুল ইসলাম

ইরানের রাজধানীজুড়ে রেড এলার্ট জারি

রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা: পলাতক স্বামী ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজশাহীতে প্রথম তৃতীয় লিঙ্গের সংরক্ষিত কাউন্সিলর বিজয় হলেন সাগরিকা

রাজশাহী মহানগরী জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

অপহরণ ও ধর্ষণের মামলায় পলাতক আসামি শাহীন গ্রেফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত