শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সূর্যের বিরল ছবি তুলল ভারতের মহাকাশযান আদিত্য

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ৮, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো সূর্যের ‘বিরল’ ফুল-ডেস্ক ছবি তুলেছে ভারতের মহাকাশযান আদিত্য-এল১। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

মাইক্রো ব্লগিং সাইট টুইটে এসব ছবি প্রকাশ করেছে সংস্থাটি। তারা বলেছে, ছবিগুলো তোলা হয়েছে আল্ট্রাভায়োলেন্ট ওয়েভলেন্থের কাছে। ‘এরমাধ্যমে সূর্যের আলোকময় বহিরাবরণ এবং বর্ণমণ্ডলের জটিল বিস্তারিত তথ্য পাওয়া গেছে।’

আদিত্য-এল১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োল্যান্ট ইমাজিং টেলিস্কোপ’ অথবা সুইট নামের একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটিই সূর্যের ২০০ থেকে ৪০০ এনএম ওয়েভলেন্থের (মধ্যবর্তী ব্যবধান) মধ্যে ছবিগুলো ধারণ করেছে। বিভিন্ন বৈজ্ঞানিক ফিল্টার ব্যবহার করে সুইট ছবিগুলো তুলেছে বলে বিবৃতিতে জানিয়েছে ইসরো।

ছবিগুলোতে সূর্যের দাগ, তীর ও সূর্যের শান্ত অঞ্চলগুলোসহ বিভিন্ন কিছু ধরা পড়েছে। সুইটের সূর্য পর্যবেক্ষণ করার বিষয়টি বিজ্ঞানীদের ‘সূর্যের গতিশীল চুম্বকীয় বায়ুমণ্ডল’ এবং ‘বিশ্বমণ্ডলের ওপর সৌর বিকিরণ আটকাতে আঁটসাঁট বাধা স্থাপনের’ বিষয়ের গবেষণায় সহায়ক হবে বলেও জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

আদিহত্য-এল১ ভারতের প্রথম মহাকাশভিত্তিক পর্যবেক্ষণাগার। এটি হ্যালো কক্ষপথ থেকে ‘সূর্যের প্রথম সূর্য-পৃথিবী ল্যাগ্রাঞ্জিয়ান কেন্দ্র (এল১)’ কাছ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করবে। এই কক্ষপথটি পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত। আদিত্য-এল১ মহাকাশযানটি গত ২ সেপ্টেম্বর শ্রীহরিকতার, সতিশ দেওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।

কক্ষপথে পৌঁছার পর গত ২০ নভেম্বর সুইট নামের যন্ত্রাংশটি (টেলিস্কোপ) সচল করা হয়। সফল পরীক্ষা-নিরীক্ষার পর গত ৬ ডিসেম্বর প্রথম ‘লাইট সাইন্স ইমেজ’ তুলে পাঠায়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার

দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল

অপরিকল্পীত উন্নয়নে নগরীতে বাড়ছে যানজট, জনদুর্ভোগ চরমে

রাকাবে পুরনো সিন্ডিকেটের আধিপত্যের অভিযোগ; অস্থিরতা বাড়ছে ব্যাংকজুড়ে

সাতক্ষীরা পৌর মেয়রসহ বিএনপির ১০ নেতা আটক

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা, কে এই বিচারক গোলাম মর্তুজা

সিএএ স্থগিত হোক দেশে, সুপ্রিম কোর্টে মামলা দায়ের

স্বাধীনতা দিবস উপলক্ষে আরইউজে’র সভা “আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা

প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে: রুয়েট উপাচার্য

দুর্গাপুরে ফল ব্যবসায়ীকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ।