Friday , 8 December 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দ্বাদশ সংসদ নির্বাচন ‘ রাজশাহীর ৬টি আসনে অশিক্ষিত’ প্রার্থী তিনি

প্রতিবেদক
সনি নিউজ
December 8, 2023 4:05 pm

অনলাইন ডেস্ক: অতীতে যুবলীগের রাজনীতি করলেও দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহিদুল ইসলাম। বৈধতা পাওয়া এই প্রার্থী হলফনামায় নিজেকে ‘অশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন।

তবে তিনি দাবি করেন, নিজেকে ‘স্বশিক্ষিত’ বলতে চেয়েছিলেন। ‘উকিলের ভুলে’ হলফনামায় ‘অশিক্ষিত’ লেখা হয়েছে।

শহিদুল ইসলাম জেলার শাজাহানপুর উপজেলার কাঁটাবাড়িয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা। বাবার নাম আব্দুল মতিন।

নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় এই প্রার্থী উল্লেখ করেন, তার আয়ের একমাত্র উৎস কৃষি। এই খাত থেকে প্রতি বছর চার লাখ টাকা আয় করেন। নগদ টাকা আছে ২ লাখ ৫০ হাজার টাকা। বৈদেশিক কোনো মুদ্রা নেই। তবে আছে ৭০ হাজার টাকার গাড়ি, ৫ লাখ টাকার অলংকার। আসবাবপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী মিলে রয়েছে সাড়ে ৩ লাখ টাকার সম্পত্তি। তার নিজের ১২ শতক ও স্ত্রীর ২ বিঘা ছাড়া আর কোনো সম্পদের উল্লেখ করেননি তিনি।

হলফনামায় শহিদুল ইসলাম উল্লেখ করেন, তার বিরুদ্ধে এনআই (চেক জালিয়াতি) আইনে তিনটি মামলা রয়েছে। এগুলো বগুড়া জেলা জজ আদালতে বিচারাধীন। তিন মামলায় একটি কীটনাশক কোম্পানি তার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা পাবেন।

তিনি জানান, ১৯৯৬ থেকে ২০২২ সাল পর্যন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি।

শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম জানান, ‘আমি উচ্চ মাধ্যমিক পাস। তবে কাগজপত্র এখন কাছে নেই। অন্য একটি জায়গায় জমা দেয়া আছে।’

দেখানো সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেখান থেকে আনতে সময় লাগবে, এ কারণে নিজেকে স্বশিক্ষিত বলতে চেয়েছি। কিন্তু উকিল ভুল করে অশিক্ষিত লিখেছেন।’

আগামীতেও নির্বাচনে দাঁড়ালে হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করবেন না বলে জানান এনপিপির প্রার্থী শহিদুল ইসলাম।

বগুড়া-৬ আসনে এবার বৈধ প্রার্থীর সংখ্যা পাঁচজন। এর মধ্যে স্বতন্ত্র একজন। অন্যরা সব দলীয় ব্যানারে নির্বাচন করছেন।

সদর আসনটিতে মোট ভোটার ৪ লাখ ২৮ হাজার ৪২ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১০ হাজার ৬৬৬ জন। নারী ২ লাখ ১৭ হাজার ৩৭৬ জন। ভোটকেন্দ্র ১৪৪টি। আর ভোট কক্ষ ৯৬৮টি, যার মধ্যে স্থায়ী ৮৯৬ ও অস্থায়ী ৬২টি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ছাত্রী নিবাস থেকে তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালমানের ‘বডি ডাবল’ সাগর পান্ডে মারা গেছেন

রাজশাহীতে অভ্যুত্থানের ১৩ মাস পর মামলা, আসামির তালিকায় ধনী ব্যক্তিরা

আরেক ভারতীয় কৌতুক অভিনেতার মৃত্যু

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল পেট্রোল পাম্প

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ

জার্মান নাগরিকের ব্যাগ চুরি, সিসিটিভি ফুটেজ দেখে উদ্ধারে পুলিশের অভিযান

মোহনপুর উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও এমটির অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

পেঁয়াজ আমদানি বন্ধ রাখার আহ্বান চাষিদের

 রাজশাহী জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 রাসিক মেয়রের সাথে জেলা জুয়েলার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ