মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে পৃথক দুটি অভিযানে হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা সহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২৮, ২০২৩ ১:৩৩ অপরাহ্ণ

এমডি রানাঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইন, ৪৬ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ ২জন ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো: রকি (২৭) ও মোছা: সাইরিন বেগম (৪০) । রকি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মৃত নয়নের ছেলে ও সাইরিন বেগম কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুন পাড়া এলাকার মো: সিদ্দিক রহমানের স্ত্রী।

আরএমপির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়,
আজ ২৭ নভেম্বর দিবাগত ভোর ৪ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইন ও ৪৬ বোতল ফেন্সিডিল সহ রকিকে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ সাইরিন বেগমকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে হেরোইন, ফেন্সিডিল ও গাঁজার ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’, পরে বিশেষ সহকারী জানালেন ‘স্ট্যাটাসটি ব্যক্তিগত’

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ক্ষোভে সাধারণ শ্রমিকরা

ব্লগার নাজিমুদ্দিন হত্যা: ৯ জনের বিরুদ্ধে চার্জগঠন ২০ অক্টোবর

গোদাগাড়ীতে ছাত্রনেতা টমাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভারতীয়দের লাখ লাখ সুইস একাউন্টের তথ্য দিল সুইজারল্যান্ড

ভোটারদের কেন্দ্রে আনার কাজটা করবে আ.লীগের টিম: ওবায়দুল কাদের

নগরীতে ট্রাভেল ব্যাগে ফেন্সিডিল উদ্ধার: বহনকারী গ্রেফতার

রাজশাহীতে গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ, ৪ জনের নাম উল্লেখ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে ইরানে ৯ বিদেশি আটক