মঙ্গলবার , ৭ নভেম্বর ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল সহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ৭, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ণ

এমডি রানাঃ রাজশাহী মহানগরীতে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা আসামিরা হলেন মো: ফায়সাল (২২) ও মো: অরন্য ইসলাম ইমন (২০)। ফায়সাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়ার মো: ইকবালের ছেলে ও অরন্য ইসলাম ইমন একই এলাকার মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে ডিবি পুলিশ।
এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে তারা।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো: নাদিম উদ্দিন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় দুইজন ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা পৌনে ৭:০০ টায় কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ফায়সাল ও অরন্য ইসলাম ইমনকে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগিতায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এবার রাজশাহীতে সেই ভুয়া পুলিশ অফিসারকে গণধোলাই দিলো শিক্ষার্থীরা !

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ: ধর্ষক গ্রেপ্তার

চারদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঋতু খাতুন রিয়া হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

ধানের শীষের আমানত রক্ষার দায়িত্ব আপনাদের—আবু সাইদ চাঁদ

১ কোটি ২০ লাখ টাকার চেক ডিজঅনার: এয়ারপোর্ট থানায় দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে নাটোর জেলা সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহীতে নাটোর জেলা সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাসিক মেয়রের সাথে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের পদক জয়ী সদস্যদের সাক্ষাৎ

ভারতকে হারালেই তোমাদের বিয়ে করব', জিম্বাবোয়ে দলকে 'ওপেন ওফার' পাক সুন্দরীর

ভারতকে হারালেই তোমাদের বিয়ে করব’, জিম্বাবোয়ে দলকে ‘ওপেন ওফার’ পাক সুন্দরীর