বৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, ভরি ১ লাখ ২৮৭৬ টাকা

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৬, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়া‌নো হয়েছে।

এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা (প্রতি ভরি)। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এর আগে রেকর্ড দাম ছিল এক লাখ ৫৪৩ টাকা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ দুই হাজার ৮৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৮ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের ৮৪ হাজার ২১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭০ হাজার ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

এর আগে দাম বাড়িয়ে গত ১৫ অ‌ক্টোবর সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ১৬ অক্টোবর থেকে কার্যকর হয়। আজকে পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় এক লাখ ৫৪৩ টাকা, ২১ ক্যারেটের ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নগরীতে চুরির গুঞ্জনে উত্তপ্ত এলাকা, একই পরিবারে হামলার শিকার চার

নিরবে পুকুর হত্যা করছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃপক্ষ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমান

চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যের প্রতিবাদ ড্যাবের

প্রতিবেশী দেশের গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে উসকানি দিচ্ছে

রাসিককে পৌর কর দিয়েছে আরডিএ

রুয়েটে শিক্ষক সমিতির নবনির্বাচিত রিপন-ফারুক প্যানেলের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

রাজশাহী নগরীতে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১৬ , রামেকে ভর্তি- ৬

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

রাজশাহীতে ২ কোটি টাকার হেরোইনসহ র‍্যাবের জালে দুই মাদক ব্যবসায়ী