• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম

প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৩

আরএমপি‘তে চালু হলো পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম

নিজস্ব প্রতিবেদক: ই-পাসপোর্ট ভেরিফিকেশনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রথমবারের মত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের http://vrmanagement.rmp.gov.bd/ নামক পোর্টালের যাত্রা শুরু হয়েছে।

আজ ১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ অপরাহ্ণে আরএমপি সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে তৈরিকৃত পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম পোর্টালটি চালু করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

এ পোর্টালের মাধ্যমে আবেদনকারী মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে তার পাসপোর্ট আবেদনের তদন্তের হালনাগাদ অবস্থা জানতে পারবেন। পাশাপাশি সেবাটি আবেদনকারী এবং তদন্তকারী অফিসারের মধ্যে একটি সংযোগ ঘটিয়ে দিবে। ফলে আবেদনকারী তার আবেদনের তদন্তের অগ্রগতি সহজে জানতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য , গত ২০ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দে আরএমপি’র ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ভিআর ম্যানেজমেন্ট সফটওয়ার এবং উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়ার দু’টি উদ্ধোধন করেন। এরই অংশ হিসেবে আজ হতে পাসপোর্ট ভেরিফিকেশন ম্যাসেজিং অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম সেবাটি চালু করা হলো। উইটনেস ম্যানেজমেন্ট সফটওয়ারটি অতি শীঘ্রই চালু হবে। সফটওয়ার দু’টি তৈরি করেন আরএমপি ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো: আব্দুল আলীম সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৭:৪৩
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৭:৪৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮