মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অবশেষে বরখাস্ত হলেন আরডিএর সে প্রকৌশলী কামারুজ্জামান

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত রোববার (১৭ সেপ্টেম্বর) আরডিএ’র চেয়ারম্যান জিয়াউল হকের সাক্ষরিত এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।

আরডিএ’র চেয়ারম্যানের সাক্ষরিত অফিস আদেশে বলা হয়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী, শেখ কামরুজ্জামানকে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ, রাজশাহী আদালত কর্তৃক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় দুদক রাজশাহীর ১ জুন ২০২৩ তারিখের ৫ নং মামলায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মহানগর মানিলন্ডারিং ২/২০২২ নং মামলায় অন্তবর্তীকালীন হাজতের পরোয়ানামুলে ১০ আগষ্ট ২০২৩ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সোপর্দের বিষয়টি অবহিতকরণের পরিপ্রেক্ষিতে রাজশাহী টাউন ডেভেলপমেন্ট অথরিটি এর কর্মচারী চাকুরী প্রবিধানমালা, ১৯৯১ এর প্রবিধি ৪৫ এর উপ-প্রবিধি (৫) অনুযায়ী তাকে কারাগারে অন্তরীণ হওয়ার তারিখ অর্থ্যাৎ ১০ আগষ্ট হতে সাময়িক বরখাস্ত করা হলো।
তিনি বরখাস্তকালীন সময়ে প্রবিধানমালা মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।
এরআগে গত ১১ সেপ্টেম্বর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানকে ও তার স্ত্রী নিশাত তামান্নাকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী মহানগর দায়রা ও সিনিয়র স্পেশাল জজ মো. আতিকুজ্জামান আবেদন খারিজ করে তাদের জেল হাজতে পাঠান।

এদিকে শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরেকটি মামলা রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতে চলমান আছে। ৩০ আগস্ট দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন ওই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের পৃথক মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। ২০২২ সালের ১ জুন কামরুজ্জামান বিরুদ্ধে ৭৬ লাখ ৫০ হাজার ৬৮৬ টাকার এবং ২ জুন তার স্ত্রী নিশাত তামান্নার বিরুদ্ধে সমপরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করে দুদক।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারত দৃঢ় ভাবে রয়েছে ইজ়রায়েলের পাশে’, আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মতিহারে পুলিশ অফিসার পরিচয়ে ছিনতাই, থানায় অভিযোগ

রসদ সরবরাহে ব্যর্থ, উপপ্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিলেন পুতিন

মহাসড়কে দূর্ঘটনা রোধে বানেশ্বরে মতবিনিময় সভা

দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধ’র্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে ধরে পুলিশে সোপর্দ

রাবিতে চাকরি পেলেন সেই ছাত্রলীগ নেতা মাসুদ

বিপদে বন্ধুকে আশ্রয় দিয়ে বউ হারালেন যুবক!

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা ও আরআরইউ-এর উদ্দ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

১৭ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?