শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পবায় চোরাই অটোরিক্সা উদ্ধার; আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ১, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নওহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই অটোরিক্সা উদ্ধার করেছে পবা থানা পুলিশ। এসময় আন্তঃজেলা চোর চক্রের ২জন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো: কামরুল ইসলাম (৬০) ও মো: আনোয়ার আলী (৪৫)। কামরুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাজে কাজলার মৃত নুর উদ্দিনের ছেলে ও আনোয়ার আলী পবা থানার বাগধানী গ্রামের মো: কফিল উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩১ আগস্ট বিকাল সাড়ে ৪টায় পবা থানার নওহাটা বাজারে একটি অটোরিক্সা সার্ভিসের দোকানে ২ ব্যক্তি একটি অটোরিক্সা চুরি করে নিয়ে এসে ব্যাটারীর কাভার ও অন্যান্য যন্ত্রাংশ পরিবর্তন করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানা পুলিশের ঐ টিম বিকালে সেই দোকানে অভিযান পরিচালনা করে আসামি মো: কামরুল ইসলাম ও মো: আনোয়ার আলীকে গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে একটি চোরাই অটোরিক্সা উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, অটোরিক্সাটি নাটোর থেকে চুরি করা হয়েছে। তারা এটি কুষ্টিয়ার জাহিদ ও আমিরুল ইসলামের কাছ থেকে ক্রয় করে। তারা আরও জানায় অটোরিক্সাটির কাভার ও অন্যান্য যন্ত্রাংশ পরির্বতন করছিলো যেন তার মালিক অটোরিক্সাটি চিনতে না পারে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় চুরির মামলা রজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের স্থিরতা প্রতিষ্ঠায় সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ

রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ সদস্য আমিরুলের দাফন সম্পন্ন

জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় মোবাইল নিয়ে ঢুকে ১৫ দিনের জেল সরকারি চালকের

স্বর্ণ ডাকাতির অভিযোগে পুলিশের কনস্ট্রেবলসহ গ্রেপ্তার ৮

রাজশাহী নগরীতে ছায়া নিড় আবাসিক এলাকায় বিদেশি পিস্তল উদ্ধার, যুবক গুলিবিদ্ধ

বাংলাদেশের সমর্থনে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের ‘দরকার ছিল’

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

The Most Beautiful River Cities

রাজশাহীতে চাঞ্চল্যকর মিম হত্যা মামলার প্রধান তিন আসামী গ্রেফতার