Friday , 11 August 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পরীক্ষা পিছিয়ে দিন নতুবা ৫০ মার্কের পরীক্ষা নিন’

প্রতিবেদক
সনি নিউজ
August 11, 2023 6:31 pm

‘স্টাফ রিপোর্টারঃ এইচএসসি পরীক্ষা পেছানো ও পূর্ণমার্কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে গতকাল ১০ আগস্ট বৃহস্পতিবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। ঐদিন (১০.৮.২৩) সকালে নগরীর জিরোপয়েন্টে মানববন্ধন শেষে শিক্ষার্থীরা রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে গেলে প্রশাসনের বাঁধার মুখে পরেন।

পরীক্ষা পেছানো সম্ভব না হলেও পরীক্ষার পূর্ণনম্বর ১০০ থেকে কমিয়ে ৫০-এ পরীক্ষা গ্রহণের দাবি তোলেন শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় তারা ধরনের প্ল্যাকার্ডসহ বিভিন্ন ধরনের ¯েøাগান দেন।
পরে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীর এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের দাবি সংশ্লিষ্ট দপ্তরে পৌছে দেয়ার কথা জানান। এছাড়াও তিনি বলেন গত ৮ আগস্ট এই বিষয় নিয়ে সকল বোর্ডের চেয়ারম্যান মহোদয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি মিটিং করেছেন। পরীক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রীর সর্বশেষ নির্দেশনার কথাও জানান বোর্ড সচিব। এরআগে, গত তিনদিন থেকে শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ করে আসছে। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছে এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তবে আইসিটি পরীক্ষার বিষয়ে নতুন করে সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি। তারপর শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সনি বাংলা ডট কম /ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের সমস্যা নয়, মানুষের অধিকার ও জীবিকারও বিষয়

রাত ১০টার সুবিধা শেষ, আবারও সন্ধ্যা ৭টায় বন্ধ হবে সব মার্কেট

নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি; কে কোন পদে?

‘গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়াই শেখ হাসিনার লক্ষ্য’ রাজশাহী বিভাগীয় কমিশনার

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন

দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শহীদ জিয়ার সৈনিকেরা ঘরে বসে থাকবেনা: মিনু

রাজশাহীতে শিক্ষক হত্যার অভিযোগে শিক্ষকের ফাঁসি কার্যকর

নীরব মানবিকতায় অনন্য দৃষ্টান্ত: শিরোইল কলোনিতে প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু আটক