বুধবার , ২ আগস্ট ২০২৩ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে কিশোর গ্যাং`র হামলায় যুবকের ৪৬ সেলাই

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ নগরীতে কিশোর গ্যাং`র হামলাই সাজ্জাদ (১৭) নামের এক যুবকের শরীরে ৪৬ টি সেলাই পড়েছে।

সাজ্জাদ আসাম কলোনির খয়লান  এলাকার সুমনের ছেলে।
মঙ্গলবার (১আগষ্ট) রাত ১০টার দিকে আসাম কলোনির নিলা টেইলারের সামনে এ ঘটনা ঘটে।
সাজ্জাদের বাবা, সুমন জানান, আমার ছেলে বাড়ির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল, এ সময় হঠাৎ চন্দ্রিমা থানাধীন নিউ কলোনি এলাকার জয়ের(২২) নেতৃত্বে (১৬), বিজয়(১৯), সাকিব (১৮), সবুজ (২০) ও অপুসহ  আরও ২/৩ জন যুবক সংঘবদ্ধ হয়ে জোর করে তুলে নিয়ে যায়। আসাম কলোনির নিলা টেইলারের সামনে ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।  এতে তার শরীরে ৪৬টি সেলাই পড়ে।
বর্তমানে রামেক হাসপাতালের ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
তবে কি কারণে তার ওপর হামলা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে কিশোর গ্যাং`র ৬/৭ জন সদস্য তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল। হঠাৎ চিৎকারের শব্দ শুনতে পায়। সামনে গিয়ে দেখি ফিল্মি স্টাইলে একজন যুবককে কোপাচ্ছে। কোপানো শেষে হুমকি দিয়ে পায়ে হেটে চলে যায় তারা।
কিশোর গ্যাং`র বিষয়ে শিরোইল কলোনি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা এই কিশোর গ্যাং সৃষ্টির পেছনে কম দায়ী নয়। পরীক্ষাকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা শিশু-কিশোরদেরকে যেকোনো মূল্যে ‘জিপিএ-৫’ পাওয়ার দিকে পরিচালিত করে।
কিশোরদেরকে যেকোনো মূল্যেই রাজনীতির বলয়ের বাইরে নিয়ে আসতে পারলে এসব কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ শক্তি লোপ পেয়ে এই অপসংস্কৃতির অবসান ঘটে সমাজে শান্তি ও শৃঙ্খলা অবশ্যই ফিরে আসবে। আর দেশ এবং জাতি একটি ভয়াবহ দুর্যোগ থেকে নিস্তার পাবে ইনশাআল্লাহ।
চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, এব্যাপারে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - রাজশাহী