বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গরুবোঝাই ভটভটির ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ১৯, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ধর্মছেলের বাড়ি বেড়াতে গিয়ে গরুবোঝাই ভটভটির ধাক্কায় এক নারী সড়কেই প্রাণ হারিয়েছেন।

বুধবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মরিয়াম বেগম (৭০) রাজশাহী মহানগরীর সপুরা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেল পৌনে ৩টার দিকে মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মৌগাছী বাজারে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম বেগমের ধর্মছেলে শফিকুল ইসলাম মোহনপুর উপজেলার বাটুপাড়া গ্রামে থাকেন। তিনি শফিকুলের বাড়িতেই বেড়াতে যাচ্ছিলেন।

এজন্য রাজশাহী শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মৌগাছি বাজারে গিয়ে নামেন। তবে তিনি নামার পরপরই রাজশাহী সিটিহাট থেকে গরুবোঝাই করে মোহনপুর হাটমুখী যাওয়া ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপরই পুলিশ গিয়ে সেই মরদেহ থানায় নিয়ে যায়।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, দু্র্ঘটনার পর খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে এসেছে। নিহতের পরিবারকে এরই মধ্যে খবর দেওয়া হয়েছে। তারা থানায় পৌঁছালে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মোহনপুর থানার এই পুলিশ কর্মকর্তা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীত নগরীতে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছে পুলিশ

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শিশু-কি‌শোর‌দের মিলনমেলা

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শিশু-কি‌শোর‌দের মিলনমেলা

হাসিনার রায়ের পর কাদের মোল্লার সেই চিঠি শেয়ার করলেন ডাকসু এজিএস

অনুমতি ছাড়া রাবি ছাত্রীর ভিডিও ধারণ, আটক ২

African nations are struggling to save their wildlife

African nations are struggling to save their wildlife

রাজশাহীর রাস্তায় ‘মহা উন্নয়ন’ না ‘মহা ধ্বংস’? কোটি কোটি টাকা খরচ, তবুও চলাচলের অনুপযোগী ৩২ কিমি রাস্তা

রাজশাহী মহানগরীতে টিপ চাকুসহ আটক এক, পালিয়েছে সহযোগী

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

নগরীতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: মোটর সাইকেল জব্দ