রবিবার , ২ জুলাই ২০২৩ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আগামীকাল ৩ জুলাই শপথ নিবেন রাসিক মেয়র ও কাউন্সিলররা

প্রতিবেদক
সনি নিউজ
জুলাই ২, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ শপথ নিবেন আগামীকাল সোমবার (৩ জুলাই)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করাবেন। আর রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত ৩০ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত ওয়ার্ড  এর নারী কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

এদিকে শপথ গ্রহণের জন্য ইতোমধ্যে ঢাকায় পৌছেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও নির্বাচিত কাউন্সিলরবৃন্দ। সোমবার (৩ জুলাই) শপথ গ্রহণের পর দুপুর দেড়টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন রাসিক মেয়র ও কাউন্সিলরবৃন্দ। এরপর তাঁরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে সেখানে বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করবেন।
উল্লেখ্য, গত ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে বিএসটিআই-এর অভিযানে শামীম সুইটস প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আরএমপির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেফতার

পুতিনের ‘অবৈধ দখলকে’ স্বীকৃতি দেবো না: ইউরোপীয় কাউন্সিল

সিঙ্গাপুরকে উড়িয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা

প্রেমিকার অন্যত্র বিয়ে, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

প্রেমিকার অন্যত্র বিয়ে, গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

জালিমরা পালিয়েছে মজলুমকে মুক্তি দিন- অধ্যাপক মুজিবুর রহমান

রাজশাহী নগরীতে আগ্নেয়াস্ত্র মাদকসহ শীর্ষ সন্ত্রাসী নয়ন গ্রেফতার

রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক দখল নিয়ে অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ কামনা

বিএনপি আমাদের পশমও ছিঁড়তে পারবে না : রাজশাহীতে মেয়র লিটন