• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
“মতের ভিন্নতা থাকুক, হুমকির ভাষা নয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্তির চর্চা চাই – আরইউজে সভাপতি” রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা

সাংবাদিক নাদিম হত্যা চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা

সনি নিউজ / ১১১ Time View
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যা চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের আসামি করে মামলা মামলা দায়ের করেছেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টা দিকে বকশীগঞ্জ থানায় বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

গত বুধবার রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরই পালিয়ে যাওয়া মামলার প্রধান আসামি বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আজ সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বাবু ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। গ্রেপ্তার অন্য ১০ জন চেয়ারম্যান বাবুর অনুসারী বলে জানা গেছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category