স্টাফ রিপোর্টারঃ রাজশাহী জেলার গোদাগাড়ীতে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন-সহ অলকা রানী সিং (৫২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
৪ জুন বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন শ্রীমন্তপুর নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাবের অভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর এলাকার নির্মল চন্দ্র সিং এর স্ত্রী।
সোমবার দুপুরে র্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী অলকা রানী সিংকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য ২ কোটি ১০ লাখ টাকা। আটককৃতর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি





