রবিবার , ২৮ মে ২০২৩ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৩৬ দিনের শিশুকে নাইন্দের পানিতে ডুবিয়ে হত্যা

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৮, ২০২৩ ৬:৩৬ পূর্বাহ্ণ

মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলায় ৩৬ দিনের এক কন্যা শিশুকে গরুর নাইন্দের পানিতে ডুবিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার (২৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে মৌগাছী ইউনিয়ন এলাকার বসন্তকেদার গ্রামে এ ঘটনা ঘটে। শিশুরটির নাম আয়শা আক্তার, বসন্তকেদার গ্রামের আলামিন হোসেনের মেয়ে।

এব্যাপারে আলামিন হোসেন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে তার স্ত্রী শিশুটিকে শয়নকক্ষে ঘুমিয়ে রেখে প্রতিবেশি এক ব্যক্তির কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যায়। এরপর পাশের বাড়ির রোজিনা’র বাকচিৎকারে দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং দেখেন তার কন্যা শিশুকে কোলে নিয়ে কান্না কাটি করছেন। এর আগেই শিশুটি মারা যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোজিনা বেগম বলেন, আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে। আমি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তানিয়াকে ডাকতে এসে দেখি গোয়াল ঘরে নাইন্দের (গরুর পানি খাওয়ার পাত্র) দিকে তাকি একটি গরু জোরে জোরে নিশ্বাস ফেলছে। সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পায় ওই নাইন্দের মধ্যে বাচ্চাটি ভাঁসছে। এসময় তার ডাক চিৎকারে বাচ্চার মা  ও প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে মোহনপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে শিশুটিকে উদ্ধার করে রামেকের মর্গে পাঠায়।

এব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সেলিম বাদশা জানান, শিশুটিকে গরুর নাইন্দের পানিতে ডুবিয়ে মারা হয়েছে কিনা মেডিকেল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে পরিবার থেকে মামলা দেয়া হলে হত্যার রহস্য উদঘাটন করা যাবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাকাবে ‘অফিসার্স এ্যাসোসিয়েশন’ দখলের চেষ্টা, আওয়ামীপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

রুয়েটের সিএএসআর কমিটির সভা অনুষ্ঠিত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পাওয়ায় হতাশায় পড়েছেন রাজশাহীর কৃষক

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

“রাজশাহীর সড়কে লজ্জার দৃশ্য: উত্ত্যক্ততার ভিডিও ভাইরাল, দুই যুবক আটক”

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৩

তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিকের বিভিন্ন উদ্যোগ গ্রহণ

বগুড়ায় রথযাত্রা, বিদ্যুৎস্পর্শে মৃত বেড়ে ৬